কার্চ সেতুতে ‘হামলার’ জবাবে ইউক্রেনে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেতুতে হামলার জন্য তিনি ইউক্রেনকে দায়ী করেছেন।
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তাৎক্ষণিক নিন্দা জানিয়েছেন পশ্চিমা নেতারা।
যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য ও জাপানকে নিয়ে গঠিত জি-৭ জোট গতকাল ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
জোটের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আর্থিক, মানবিক, সামরিক, কূটনৈতিক ও আইনি সমর্থন অব্যাহত রাখব। যত দিন প্রয়োজন, আমরা ইউক্রেনকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়ে যাব।’
নিজেদের মতো করে গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ক্রেমলিনের পদক্ষেপেরও নিন্দা জানিয়েছে জি-৭।
Comments
Post a Comment