৮ চার ও ১ ছক্কায় সাজানো সাকিবের ৪৪ বলের ইনিংসটা ছাড়া বাংলাদেশের হয়ে বলার মতো রান পেয়েছেন শুধু লিটন দাস ও সৌম্য সরকার। ওপেনিংয়ে ফেরা লিটন ১৬ বলে করেছেন ২৩ রান। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের জার্সিতে প্রথম খেলতে নামা সৌম্যও ২৩ রান করেছেন ১৭ বলে।
অ্যাডাম মিলনের শর্ট বলে র্যাম্প শট খেলতে গিয়ে সৌম্য যখন আউট হলেন বাংলাদেশের স্কোরটা একদম খারাপ ছিল না—১০ ওভারে ৯০/৩। ৭ উইকেট হাতে নিয়ে শেষ ১০ ওভারে দরকার ১১৯ রান, বাংলাদেশ তুলতে পারল মাত্র ৭০ রান। ওই রানের ৪৪-ই আবার করেছেন সাকিব।
আফিফ হোসেন, নুরুল হাসান, ইয়াসির আলীদের ডানা মেলতে দেননি কিউই বোলাররা। আফিফ করেছেন ৪, নুরুল ২, আর ছক্কা মারতে গিয়ে ক্যাচ তোলার ইয়াসির ফিরেছেন ৬ রানে। কিউই পেসার অ্যাডাম মিলনে ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন টিম সাউদি ও মাইকেল ব্রেসওয়েল।
Comments
Post a Comment