সংবাদ • ডিজাইন • টেকনোলজি • বিজনেস • লাইফস্টাইল • আইডিয়া
BREAKINGসর্বশেষ খবর ও নতুন পোস্ট জানতে নিয়মিত আমাদের সাইট ভিজিট করুন • নতুন ডিজাইন • টেক আপডেট • বিজনেস • ইন্টেরিয়র • গ্রাফিক ডিজাইন

⭐ Featured Posts

সব দেখুন →

🔴 Breaking / Latest News

আরও খবর →

💼 Business

Business →

💻 Technology / Top & Tech

Tech →

🏠 Interior Design

Interior →

🌳 Landscape Design

Landscape →

🎨 Graphic Design

Graphic →

✨ Editor's Choice

Editor's Choice →

🔥 Trending

Trending →

📸 Gallery

Gallery →

🏛️ Architecture

Architecture →

🛋️ Home & Decor

Home Decor →

🤖 AI & Future

AI →

📱 Gadgets & Digital

Gadgets →

🌍 Environment & Green Ideas

Environment →

💡 Tips & Tutorials

Tips →

🌟 Inspiration

Inspiration →

📧 Subscribe করুন

নতুন পোস্ট, খবর ও ডিজাইন আইডিয়া সবার আগে পেতে আপনার ইমেইল দিন।

🔥 Popular Posts

সব পোস্ট →

🔎 Explore More

বিষয়ভিত্তিক আরও অপশন

সাকিবের লড়াইয়ের পরও ৪৮ রানে হারল বাংলাদেশ

 


সম্প্রচার শেষ ২ ঘণ্টা আগে

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

সাকিবের লড়াইয়ের পরও ৪৮ রানে হারল বাংলাদেশ

০৭: ৪০, অক্টোবর ১২

টস

ত্রিদেশীয় সিরিজ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

০৭: ৪৫, অক্টোবর ১২

দলে সৌম্য

অবশেষে দলে দুজন স্বীকৃত ওপেনার, মেহেদী হাসান মিরাজের জায়গায় দলে এসেছেন সৌম্য সরকার। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। আজ নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও, আছেন ইবাদত হোসেনও। তাঁদের জায়গা করে দিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।  

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন। 

০৭: ৫১, অক্টোবর ১২

বিশ্রামে উইলিয়ামসন

সাকিবের সঙ্গে টস করতে নেমেছিলেন টিম সাউদি, বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। নেই ব্লেয়ার টিকনার ও মিচেল স্যান্টনারও। দলে ফিরেছেন মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনে।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, অ্যাডাম মিলনে, টিম সাউদি(অধিনায়ক), ট্রেন্ট বোল্ট

০৭: ৫৬, অক্টোবর ১২

১৮০? 

পিচ রিপোর্টে সাবেক কিউই অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট বলছেন, আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডের ১৮০ লক্ষ্য করে খেলা উচিত। গতকাল আগে ব্যাটিং করে ব্যাটিংয়ে ভুগেছিল পাকিস্তান। তবে আজ নতুন পিচ বলে আজ প্রথম ইনিংসে দেখা যেতে পারে বড় স্কোর।

০৭: ৫৮, অক্টোবর ১২

বলছেন নাজমুল

মাঝের ওভারগুলোতে ভালো করতে হবে, এ সময়ে উইকেট হারিয়েছি আমরা। আজ হয়তো নতুন একটি উইকেটে খেলা হবে, আমরা মুখিয়ে আছি। এখনো সমন্বয়টা খুঁজছি আমরা, দুই-তিনটি পজিশনে আরও ভালো অপশন খুঁজছি।
নাজমুল হোসেন, বাংলাদেশ ওপেনার
০৮: ১৭, অক্টোবর ১২

ভালো শুরু নিউজিল্যান্ডের, চাপে বাংলাদেশই

টসে জিতে ফিল্ডিং নিলেও প্রথম দুই ওভারে তেমন আক্রমণাত্মক কিছু দেখা যায়নি বাংলাদেশের দিক থেকে। প্রথম ওভারে শরীফুল ইসলাম বোলিং করেছেন ফুললেংথ লক্ষ্য করেই। তবে মিডঅন পিছিয়ে লং অনে নেওয়ার পরের বলটিই করেন শর্ট লেংথে, সামনে এসে লং অফ দিয়ে সেটি চার মারেন দারুণ ফর্মে থাকা ফিন অ্যালেন। 

দ্বিতীয় ওভারে আসা শরীফুল ইসলামও দিয়েছেন দুটি চার। 

ইবাদত হোসেনের করা তৃতীয় ওভার ছিল ঘটনাবহুলই। তৃতীয় বলে স্কয়ার লেগে থাকা ফিল্ডারের নাগালের একটু বাইরে দিয়ে গেছে অ্যালেনের শট, তবে এক বল পর ওই ফিল্ডার শুধু চেয়ে চেয়ে দেখেছেন তাঁর দ্বিতীয় ছক্কাটি। ৩ ওভার শেষে নিউজিল্যান্ড তুলেছে ৩২ রান। এরই মধ্যে ব্যাকফুটে বাংলাদেশ।

০৮: ২৫, অক্টোবর ১২

অ্যালেনকে ফেরালেন শরীফুল, ইয়াসিরের দারুণ ক্যাচ

আগের বলেই সামনে এসে মিড অন দিয়ে টেনে চার মেরেছিলেন অ্যালেন। পরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এলেন আবার, এবার শরীফুলের বলটি ছিল আগের তুলনায় শর্ট লেংথে, জায়গাও দেননি। অ্যালেনের মিসটাইমিংয়ের শট ওঠে আকাশে। মিডউইকেট বেশ অনেক্ষণ অপেক্ষা করার পর, নিজের অবস্থান কয়েকবার পরিবর্তন করার পর দারুণ একটি ক্যাচ নিয়েছেন ইয়াসির আলী। ১৯ বলে ৩২ রান করে ফিরে গেছেন অ্যালেন, নিউজিল্যান্ড প্রথম উইকেট হারিয়েছে ৪৫ রানে। 

০৮: ৩১, অক্টোবর ১২

১০ বছর পর তিনে গাপটিল 

ফিন অ্যালেনের দারুণ ফর্ম, ওপাশে ডেভন কনওয়ে—দুইয়ে মিলে একাদশে জায়গাটা ঠিক নিশ্চিত নয় সপ্তম বিশ্বকাপ খেলতে যাওয়া মার্টিন গাপটিলের। আজ কেইন উইলিয়ামসন বিশ্রামে থাকায় সুযোগ পেয়েছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান। তবে নামতে হয়েছে তিন নম্বরে। এ পজিশনে এটি তাঁর ১৪তম ইনিংস, সর্বশেষটি ছিল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে, ব্রিজটাউনে পাকিস্তানের বিপক্ষে।

০৮: ৩৩, অক্টোবর ১২

পাওয়ারপ্লেতে ৫৪/১

সাইফউদ্দিনকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে মারা কনওয়ের চারে দলীয় ফিফটি হয়ে গেছে নিউজিল্যান্ড, ৫.১ ওভারেই। প্রথম ৬ ওভারে অ্যালেনের উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ৫৪ রান। সপ্তম ওভারে সৌম্য সরকারকে বোলিংয়ে এনেছেন সাকিব, প্রথম ওভারে তাঁর মিডিয়াম পেসে এসেছে ৭ রান। 

০৮: ৩৭, অক্টোবর ১২

যেমন খুশি তেমন সাজো?

০৮: ৪৫, অক্টোবর ১২

১০ ওভারে ৮৭/১

পাওয়ারপ্লেতে ১ ওভারের জন্য এসেছিলেন সাকিব, দশম ওভারে এসেছিলেন আবার। প্রথম ২ ওভারে বাংলাদেশ অধিনায়ক দিয়েছেন ১৪ রান। 

আগের ওভারে আসা মোসাদ্দেক হোসেনকে ব্যাকফুটে গিয়ে মিডউইকেট দিয়ে একটি ছক্কা মেরেছেন কনওয়ে। অন্য প্রান্তে মার্টিন গাপটিল এখনো ধীরগতিতেই এগোচ্ছেন। 

ইনিংসের মাঝপথে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৮৭ রান। 

০৮: ৫৩, অক্টোবর ১২

কনওয়ের ফিফটি, ফিফটি জুটি

দ্বিতীয় ওভারে আসা সৌম্যর ওপর চড়াও হয়েছেন কনওয়ে। ফ্লিক করে ছয়ের পর গুডলেংথের বলে পুল করে দারুণ একটি চার মেরেছেন ব্যাকফুটে দুর্দান্ত এ বাঁহাতি। ওই ওভারের শেষ বলে ডাবলস নিয়ে পূর্ণ করেছেন ফিফটি, ৩০ বলে। ক্যারিয়ারে ষষ্ঠ, বাংলাদেশের বিপক্ষে কনওয়ের এটি তৃতীয় ফিফটি। এর আগেই গাপটিলের সঙ্গে জুটিতে ৫০ রান উঠে গেছে। 

০৯: ০৪, অক্টোবর ১২

গাপটিলকে ফিরিয়ে জুটি ভাঙলেন ইবাদত

শেষ পর্যন্ত ইবাদত হোসেনের ফুলটসে ফিরলেন গাপটিল। 

আগের ওভার শুরুর আগে ২১ বলে গাপটিলের রান ছিল ১৮। সেটি পুষিয়ে দিয়েছিলেন প্রায়—শরীফুলকে চার-ছক্কার পর ইবাদতের প্রথম বলে চার মেরে। এরপর ফুলটসে তুলে মারতে গিয়ে ঠিক যেভাবে চেয়েছিলেন, খেলতে পারেননি। লং অনে ধরা পড়ার আগে করেছেন ২৭ বলে ৩৪ রান, ভেঙেছে ৫৪ বলে ৮২ রানের জুটি।

০৯: ১৫, অক্টোবর ১২

সাকিবের ওভারে ১৮, ২০০-এর পথে নিউজিল্যান্ড

১৫ ওভারে ২ উইকেটে ১৪৩ রান, এমন স্কোর পর স্বাভাবিকভাবেই ২০০-এর দিকে নজর থাকার কথা নিউজিল্যান্ডের। সে পথে এগোচ্ছেও তারা। ১৬তম ওভার করতে আসা সাকিবের ওভারে উঠেছে ১৮ রান। পরপর দুই বলে স্লগ সুইপ করে দুটি ছক্কা মেরেছেন গ্লেন ফিলিপস। ৪ ওভার বাকি থাকতে ১৬১ রান তুলে ফেলেছে স্বাগতিকেরা। 

০৯: ১৮, অক্টোবর ১২

থামলেন কনওয়ে

সাইফউদ্দিনের ধীরগতির বলে জায়গায় দাঁড়িয়ে ঘুরিয়ে খেলেছিলেন কনওয়ে, ডিপ মিডউইকেটে নাজমুল হোসেনকে পার করাতে পারেননি। যদিও দুই দফার চেষ্টায় সে ক্যাচ নিয়েছেন নাজমুল। কনওয়ে ফিরলেন ৪০ বলে ৬৪ রান করে, এর আগে ফিলিপসের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ১৭ বলে ৩৪ রান। 

সাকিবের লড়াইয়ের পরও ৪৮ রানে হারল বাংলাদেশ
এএফপি
০৯: ২২, অক্টোবর ১২

সাইফউদ্দিনের জোড়া উইকেটের ওভার

আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে গেছেন মার্ক চাপম্যান, সাইফউদ্দিনের বল আঘাত করেছে এ বাঁহাতির অফ স্টাম্পের একেবারে শীর্ষে। ৪ বলের মধ্যে ২ উইকেট! আগের ওভারে উঠেছিল ১৮ রান, সাইফউদ্দিনের করা ১৭তম ওভারে এল মাত্র ৫ রান। 

০৯: ২৬, অক্টোবর ১২

ক্যাচ!

০৯: ৩২, অক্টোবর ১২

১৯ বলে ফিফটি ফিলিপসের

আগের ওভারে মাত্র ৫ রান দেওয়া সাইফউদ্দিনকে এবার আর ছাড় দিলেন না গ্লেন ফিলিপস। নাকলবলে মিডউইকেট দিয়ে ছক্কার পর কাভার দিয়ে মেরেছেন আরেকটি, দুই ছক্কার পর এসেছে একটি চার। ওই শটেই ফিফটি হয়ে গেছে ফিলিপসের, মাত্র ১৯ বলেই।

০৯: ৩৭, অক্টোবর ১২

কনওয়ের পর ফিলিপস ঝড়ে নিউজিল্যান্ডের ২০৮

বলটা ঠিক সেভাবে ওঠেনি, আড়াআড়ি খেলতে গিয়ে স্টাম্পে বল ডেকে এনে বোল্ড হলেন গ্লেন ফিলিপস। দেখা গেল ইবাদত হোসেনের স্যালুট। তবে এর আগেই বাংলাদেশের যা ক্ষতি করে গেছেন ফিলিপস, খেলেছেন ২৪ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। ১৭তম ওভারে সাইফউদ্দিনের জোড়া আঘাতের পর নিউজিল্যান্ডকে ২০০-এর নিচে আটকে রাখার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের, ফিলিপস সেটি হতে দেননি।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড তুলেছে ৫ উইকেটে ২০৮ রান। এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২০০ পেরোল নিউজিল্যান্ড।

অ্যালেন ও কনওয়ের ২৬ বলে ৪৫ রানের জুটি শক্ত ভিত এনে দেয় নিউজিল্যান্ডকে। অ্যালেন ফিরলেও দলে ফেরা মার্টিন গাপটিলকে নিয়ে ভিতটা আরও শক্ত করেন ডেভন কনওয়ে। দুজন মিলে যোগ করেন ৫৪ বলে ৮২ রান। গাপটিল শুরুতে ভুগেছেন, এরপর পুষিয়ে নিয়েছিলেন অনেকটাই। অবশ্য তিনি ফিরলেও কনওয়ে ছিলেন আরও কিছুক্ষণ, থেমেছেন ১৭তম ওভারে এসে। ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কায় ৬৪ রান তাঁর।

তবে ফিলিপসকে দ্রুতই থামাতে পারেনি বাংলাদেশ। ২৫০ স্ট্রাইক রেটের ইনিংসে তিনি মেরেছেন ২টি চারের সঙ্গে ৫টি ছক্কা।

আজ পঞ্চম স্বীকৃত বোলার ছাড়াই নেমেছিল বাংলাদেশ, সে ভূমিকা পালন করেছেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। ওই ৪ ওভারে উঠেছে ৪৫ রান। তবে দিনটা সুবিধার যায়নি কোনো বাংলাদেশ বোলারের জন্যই। যে সাইফউদ্দিনকে দিনের সেরা বোলার বলতে হবে, তিনিও ওভারপ্রতি খরচ করেছেন ৯.২৫ করে রান।

Comments