সংবাদ • ডিজাইন • টেকনোলজি • বিজনেস • লাইফস্টাইল • আইডিয়া
BREAKINGসর্বশেষ খবর ও নতুন পোস্ট জানতে নিয়মিত আমাদের সাইট ভিজিট করুন • নতুন ডিজাইন • টেক আপডেট • বিজনেস • ইন্টেরিয়র • গ্রাফিক ডিজাইন

⭐ Featured Posts

সব দেখুন →

🔴 Breaking / Latest News

আরও খবর →

💼 Business

Business →

💻 Technology / Top & Tech

Tech →

🏠 Interior Design

Interior →

🌳 Landscape Design

Landscape →

🎨 Graphic Design

Graphic →

✨ Editor's Choice

Editor's Choice →

🔥 Trending

Trending →

📸 Gallery

Gallery →

🏛️ Architecture

Architecture →

🛋️ Home & Decor

Home Decor →

🤖 AI & Future

AI →

📱 Gadgets & Digital

Gadgets →

🌍 Environment & Green Ideas

Environment →

💡 Tips & Tutorials

Tips →

🌟 Inspiration

Inspiration →

📧 Subscribe করুন

নতুন পোস্ট, খবর ও ডিজাইন আইডিয়া সবার আগে পেতে আপনার ইমেইল দিন।

🔥 Popular Posts

সব পোস্ট →

🔎 Explore More

বিষয়ভিত্তিক আরও অপশন

পিয়া তো অনুপমের সেকেন্ড ওয়াইফ, কই অনুপমকে তো ট্রল করা হলো না: স্বস্তিকা

 

১৫ বছর আগে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। বলা যায়, সেই সম্পর্কের কথা নিজেও ভুলে গিয়েছিলেন। আর সেই সম্পর্ক নিয়ে দেড় দশক পরে সমালোচনার মুখে পড়তে হয় স্বস্তিকাকে। সম্প্রতি পরমব্রত বিয়ের করার পরে সবচেয়ে বেশি ট্রলের শিকার হন এই অভিনেত্রী। এই নিয়ে সম্প্রতি কলকাতার গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিনে’ খোলাখুলি কথা বলেন।


ভিডিও সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, ‘পরম-পিয়ার ট্রলিংয়ের মধ্যে আমাকেও...পরমের সঙ্গে আমার সম্পর্ক ১৫ বছর হয়ে গেছে। ১৫ বছরে লোকে মরে গেলে পুনর্জন্ম হয়ে যায়। ওই সময়ে মানুষের বিয়ে হলে বাচ্চা হলে তাঁদের সন্তানদের স্কুল শেষ হয়ে যাবে। এখন একজন যে বয়সে বিয়ে করুক, যাঁকে বিয়ে করুক তাঁর ১৫ বছর আগের সম্পর্ক টেনে সেটা ক্লিক বেইট করে ইউজ করাটা খুবই বোকার মতো কাজ।’



আরও পড়ুন

হানিমুনে পরমব্রত, কোথায় গেলেন নবদম্পতি

হানিমুনে পরমব্রত, কোথায় গেলেন নবদম্পতি

বিয়ে করেছেন পরমব্রত ও পিয়া। ছবি : ইনস্টাগ্রাম থেকে 

বিয়ে করেছেন পরমব্রত ও পিয়া। ছবি : ইনস্টাগ্রাম থেকে

ফেসবুকে এখন তারকাদের নানা রকম ট্রলিংয়ে শিকার হতে হয়। যেকোনো বিষয় পেলেই অনেকেই না বুঝেই সেটাকে ট্রল করেন। এতে বিব্রত হতে হয় তারকাদের। এসব প্রসঙ্গে সামনে এনে স্বস্তিকা বলেন, ‘পাড়ার কিছু টিপিকাল জেঠিমারা থাকত, যারা সবাইকে নিয়ে নিন্দা করত, সবার হাঁড়ির খবর নিয়ে চর্চা করত। এখন পুরো ফেসবুকটা পাড়ার জেঠিমাতে ভরে গেছে। তারা সারাক্ষণ সবকিছু নিয়ে মন্তব্য করে।’

স্বস্তিকাকে বেশির ভাগ সময়ই ফেসবুকে টার্গেট করা হয়। এটা নিয়ে এই অভিনেত্রী আগেও অভিযোগ করেছেন। কিন্তু আফসোস সেই তুলনায় তাঁর কাজ নিয়ে কথা কিছুটা কম হয়। যদিও তার ক্যারিয়ারে রয়েছে গুরুত্বপূর্ণ চরিত্র। এই অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় আমাকে টার্গেট করা হচ্ছে। অন্য কারও মনে হচ্ছে তাকেও করা হচ্ছে। এটা সবাইকে করা হয়। মহিলাদের বেশি করা হয়। পিয়া তো অনুপমের সেকেন্ড ওয়াইফ, কই অনুপমকে তো ট্রল করা হলো না। আমি সেই অর্থে বলছি, এটা যদি ব্যালান্স করা হয়, তাহলে দেখা যাবে ব্যবধান অনেক।’



আরও পড়ুন

বিয়ের পরদিন হাসপাতালে পরমব্রতর স্ত্রী পিয়া

বিয়ের পরদিন হাসপাতালে পরমব্রতর স্ত্রী পিয়া

স্বস্তিকা মুখার্জি

স্বস্তিকা মুখার্জিছবি: ইনস্টাগ্রাম

আরও পড়ুন

আজ অভিনেতা পরমব্রতর বিয়ে,কনে কে জানেন?

আজ অভিনেতা পরমব্রতর বিয়ে,কনে কে জানেন?

এই স্বস্তিকা আরও বলেন, ‘আমার খুবই অসহ্য লাগে, একটা মেয়ে সবই সময়ই কার বউ, কার সন্তান এটা কি তার পরিচয় হতে পারে নাকি। তার নিজের কাজের জায়গায় সে কি করেছে.... তুমি ট্রল করলে করো, একটু হোম ওয়ার্ক করে নাও। তাঁর কাজ নিয়ে লেখ। উনি এই এই কাজ করেছেন, একটা খুব খারাপ কাজ করেছেন, পরমকে বিয়ে করলেন। এভাবে কাজের কথা লিখে বিয়ে কথা বলুক। সেটা না বলে এক্স বউয়ের, প্রেজেন্ট বউয়ের এগুলো কি?’—কথাগুলো বলেন স্বস্তিকা।


আরও পড়ুন

পরমব্রতর স্ত্রী পিয়া চক্রবর্তীকে কতটা জানেন

ক্যারিয়ারের শুরু দিকে  টালিউড তারকা পরমব্রতের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় ছিলেন স্বস্তিকা। 

ক্যারিয়ারের শুরু দিকে টালিউড তারকা পরমব্রতের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় ছিলেন স্বস্তিকা।ছবি: ফেসবুক

বিভিন্ন ফেসবুক পোস্ট করা, অনেক সময় বক্তব্য নিয়ে দেওয়া নিয়েও সমালোচনায় মুখে পড়েন স্বস্তিকা। সেগুলো নিয়েও ব্যাখ্যা দেন এই অভিনেত্রী। তবে অনেক সময় তাঁকে নিয়ে গুজবও শুনতে হয়েছে। এই নিয়ে তিনি বলেন, ‘একটা সময় এমনও শুনেছি আমাকে নাকি গাঁজা খেয়ে রাস্তায় পরে থাকতে দেখেছে। আমি যদি গাঁজা খেয়েও থাকি, রাস্তায় পরে থাকার মতো সিচুয়েশন কোনো দিন হয়নি। হলে তো মিডিয়া সবার আগে স্ল্যাশ করত। এত বড় খবর তো কেউ ছেড়ে দিত না। চারটি রিলেশন ভেঙে গিয়েছে বলে, মেয়েদের যা বলে আরকি, সেগুলো শুনতে হয়েছে।’ শুধু তা–ই নয়, অনেকে কাজ নিয়েও অনেকে বলেছেন, একই ধরনের সিনেমায় অভিনয় করেছেন বলেই নাকি তিনি বাস্তবেও প্রতিবাদী সত্তা। এই জন্য অনেকেই এই অভিনেত্রীকে এটাও বলেন, তাকে সব সময়ই প্রতিবাদ করতে হবে। স্ট্রং থাকতে হবে। ব্যক্তিগত জীবনে তিনি সব সময় নরম স্বভাবের।

Comments