গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরু নিয়ে পুতিন যে বক্তব্য দিয়েছিলেন, তাকে হাস্যকর বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সিএনএনকে তিনি বলেন, ‘তিনি (পুতিন) কী বলেছেন, তা আপনি শুনে থাকবেন। অভিযান শুরুর পর তিনি যে বক্তব্য দিয়েছেন, যদি তা শুনে থাকেন, তাহলে দেখবেন রাশিয়ার নেতা হিসেবে রুশভাষীদের ঐক্যবদ্ধ করার জন্য যা যা কিছু, প্রয়োজন ছিল তার সব নিয়েই তিনি কথা বলেছেন। আমি মনে করি, এটি অযৌক্তিক ছিল।’
বাইডেন মনে করেন, পুতিন ভেবেছিলেন ইউক্রেনীয়রা রাশিয়ার অভিযানের কাছে নতি স্বীকার করবে। রুশ প্রেসিডেন্টের এ বিশ্বাস ভুল বলে প্রমাণিত হয়েছে। ইউক্রেনের অভ্যন্তরে রুশ বাহিনীকে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হয়েছে।
বাইডেন আরও বলেন, ‘আমি মনে করি, তাঁর ওই বক্তব্যের লক্ষ্যগুলো যৌক্তিক ছিল না। জেক, আমার ধারণা তিনি ভেবেছিলেন যে তাঁকে সাদরে বরণ করে নেওয়া হবে। কিয়েভকে রাশিয়ার ভূখণ্ড মনে করে তিনি ভেবেছিলেন, তাঁকে সাদর সম্ভাষণ জানানো হবে। আমি মনে করি, এটি ছিল তাঁর সম্পূর্ণ ভুল হিসাব–নিকাশ।’