Ticker

6/recent/ticker-posts

জামিন পেলেন ব্যারিস্টার সুমন | আদালতের সর্বশেষ সিদ্ধান্ত | Barrister Suman Latest News



জামিন পেলেন ব্যারিস্টার সুমন। আদালতের সর্বশেষ সিদ্ধান্ত, মামলার গুরুত্বপূর্ণ তথ্য এবং এ ঘটনার সম্ভাব্য প্রভাব নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ভিডিওতে যা থাকছে:

  • ✅ ব্যারিস্টার সুমনের জামিনের সর্বশেষ আপডেট
  • ✅ আদালতের সিদ্ধান্তের মূল বিষয়
  • ✅ মামলার বর্তমান অবস্থা
  • ✅ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

আপনি যদি বাংলাদেশের সর্বশেষ সংবাদ, আদালতের গুরুত্বপূর্ণ রায় এবং চলমান ঘটনাবলীর নিরপেক্ষ আপডেট পেতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।

👍 ভিডিওটি ভালো লাগলে Like করুন, Share করুন এবং আরও আপডেট পেতে Channelটি Subscribe করুন।

Disclaimer: এই ভিডিওটি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদসূত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তথ্য উপস্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি বিদ্বেষ বা মানহানির উদ্দেশ্যে নয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও থানা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ রেখে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন। এর আগে তিনটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ স্থগিত চেয়ে আবেদন করায় তা শুনানির অপেক্ষায় আছে। এ ছাড়া বিচারিক আদালতে আরো দুটি মামলা রয়েছে।


২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।

Post a Comment

0 Comments