হিন্দি সিনেমায় ৯ বছর পূর্ণ করেছেন কৃতি শ্যানন। ২০১৪ সালের ২৩ মে মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি সিনেমা ‘হিরোপান্তি’। ৯ বছরে কৃতির অর্জন আসলে কতটা? পিংকভিলা অবলম্বনে তা জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
২০১৭ সালে ‘বেরেলি কি বরফি’ দিয়ে ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। ‘পাশের বাড়ির মেয়ে’ টাইপ চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স বড় পরিচালকদের নজর কাড়ে। এরপর ‘লুকা চুপি’ও হিট হলে কৃতিকে আর পেছনে তাকাতে হয়নি
এই ৯ বছরে কৃতির অর্জন বলতে গেলে ‘বেরেলি কি বরফি’, ‘লুকা চুপি’, ‘মিমি’ সিনেমাগুলোর নাম বলতে হয়। সামনে অভিনেত্রীকে দেখা যাবে ‘আদিপুরুষ’, ‘গণপথ-পার্ট ওয়ান’সহ বেশ কয়েকটি ছবিতে
0 Comments